নিম্নের তফসিলীতে উল্লিখিত অপরাধের সত্যিকার ঘটনা অংশ ১-এ অন্তর্ভুক্ত করিতে হইবেঃ কলাম ১ এবং ২ :ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। কলাম ৩ : অপরাধ সংঘটিত হইবার ধারণা, ঘটনাস্থল পরিদর্শন, চুরি যাওয়া সম্পদ কিভাবে লইয়া যাওয়া হইয়াছে ইত্যাদি সম্পর্কে কার্যসাধন প্রণালী উল্লেখ করিতে হইবে। কলাম ৪ : প্রথম অভিযোগ রিপোর্টে সম্পত্তির যে দাম বলা হইয়াছে তাহা উল্লেখ না করিয়া এই সম্পর্কে ম্যাজিস্ট্রেটের ঘাোষণা উল্লেখ করিতে হইবে। কলাম ৫ : কলাম ২-এ উল্লিখিত মামলায় সন্দেহযুক্ত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করিতে হইবে। একই বা অন্য থানার রেজিস্টারে অংশ ২,৩ এবং ৪-এর প্রতি নির্দেশ উল্লেখ করিতে হইবে। (১)…