(ক) থানার মধ্যে যতগুলি ইউনিয়ন বা পৌর শহর আছে গ্রাম অপরাধ নোটবুকের ততগুলি ভলিউম রাখিতে হইবে। প্রত্যেক ইউনিয়ন গ্রামের নামের আদ্যাক্ষর ক্রমিক অনুযায়ী সাজাইতে হইবে। প্রত্যেক গ্রামের জন্য কমপক্ষে অংশ ১,২ এবং ৩-এর জন্য একটি করিয়া শীট রাখিতে হইবে। উক্ত ফরমে ছিদ্র রাখিতে হবে যেন প্রয়োজন হইলে আরও শীট সংযুক্ত করা যায়। ফলে কোন ইউনিয়নে ২০টি গ্রাম থাকিলে নোটবুক-এর ভলিউম-এ কমপক্ষে ৬০টি শীট দিয়া নিম্নলিখিতভাবে বাঁধাই করিতে হইবেঃ গ্রাম-ক অংশ ১, ২, ৩ = ৩ শীট অর্থাৎ ১৬ পৃষ্ঠা ; গ্রাম-খ-অংশ ১, ২, ৩ = ৩ শীট অর্থাৎ ৭-১২ পৃষ্ঠা। এবং অনুরূপভাবে প্রত্যেক ভলিউম উক্ত শীটগুলি ছিদ্রযুক্ত হার্ডবোর্ড কভারে রাখিতে…