(ক) অপরাধের ফলপ্রসূ মোকাবেলার জন্য ব্যক্তি ও এলাকার অপরাধ তথ্যের ইতিহাস নিয়মিত ও স্থায়ীভাবে রাখা প্রয়োজন। এইজন্য প্রত্যেক গ্রাম বা অন্যান্য প্রশাসনিক এলাকা যাহা উক্ত উদ্দেশ্যে নির্বাচিত ইউনিট-এর জন্য একটি করিয়া গ্রাম অপরাধ নোটবুক রাখিতে হইবে। উক্ত নোটবুক-এ থাকিবে অপরাধ ও অপরাধী দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ও সন্দেহযুক্ত ব্যক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য। প্রত্যেক জেলার থানায় ঐ সম্পর্কে তথ্য রাখতে হইবে পি ফরম নং ৭৮-৮৩ (IV)-এ ১৮৬১ সালের পুলিশ আইনের ১২ ধারার বিধান অনুযায়ী তাহা রাখিতে হইবে এবং রাষ্ট্র সম্পর্কিত বিষয়ে অপ্রকাশিত সরকারী রেকর্ড হিসাবে তাহা গণ্য করিতে হইবে। উক্ত দলিল গোপনীয়। এবং…