(ক) ভূমি রেকর্ড ও জরিপ বিভাগ হইতে ইস্যুকৃত ১ ইঞ্চি = ১ মাইল স্কেলের ম্যাপ সকল থানায় রাখতে হবে এবং তা অপরাধ ম্যাপ হিসাবে ব্যবহার করিতে হইবে। শহরের থানার জন্য শহর বা মিউনিসিপ্যাল ম্যাপ ব্যবহার করিতে হইবে। প্রত্যেক বৎসর নূতন ম্যাপ ব্যবহার করিতে হইবে। এই উদ্দেশ্যে প্রত্যেক থানায় পাঁচ বৎসর ব্যবহারের জন্য সীমানা ম্যাপ সরবরাহ করিতে হইবে। বোর্ড বাধাই করা উক্ত ম্যাপের উপর কাগজ লাগাইয়া লিখিয়া রাখিতে হইবে “অপরাধ ম্যাপ”। এইভাবে প্রত্যেক বৎসরের জন্য একাধিক অপরাধ ম্যাপ হইবে এবং প্রত্যেক বৎসর উক্ত থানায় যে অপরাধ সংঘটিত হইয়াছে তাহা উক্ত ম্যাপে উল্লেখ করিতে হইবে। ম্যাপের যথাস্থানে ডাকাতি,চুরির…