(ক) অতিরিক্ত সুপারিন্টেন্ডেন্ট সুপারিন্টেন্ডেন্টের অধীনস্থ সহযোগী হিসাবে দায়িত্ব পালন করবেন এবং একটি রেজিমেন্টের সেকেন্ড-ইন-কম্যান্ডের মতই তাঁহার মর্যাদা। এই দুইজন অফিসার সর্বদা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করিবেন এবং জেলায় প্রশাসন-সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয়ে একজন আরেকজনকে অবহিতদ করিবেন। উভয়ের কোন-একজন হেডকোয়ার্টারের বাহিরে গেলে অপরজন তাহার চলতি দায়িত্বগুলি পালন করিবেন। (খ) এই প্রবিধানসমূহের দ্বারা আরোপিত যেকোন বিধিনিষেধ সাপেক্ষে সুপারিন্টেন্ডেন্ট অতিরিক্ত সুপারিন্টেন্ডেন্ট কে যে কোন দায়িত্বে নিয়োজিত করিতে এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ যেকোন নির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষমতা…