(ক) তদন্ত বা অন্য কোন সময়ে কোন পুলিশ কর্মকর্তা অন্য কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হইতে অসৎ চরিত্রের লোকদের গতিবিধি ব্যতীত তাহর এলাকার ফৌজদারী প্রশাসনের সহিত সংশ্লিষ্ট কোন বিষয় অথবা পলাতক ব্যক্তির ব্যাপারে কোন তথ্য জানিবার প্রয়োজনে তিনি তাহার নিকট তদন্ত স্লিপ পি ফরম নং ৯৬ এবং এর পূরণ করিয়া দিবেন। দেশের বাহিরে বা অভ্যন্তরে অফিসারের নিকট ফরম নং ৭৬ এবং পুলিশের নিকট হইতে তথ্য সংগ্রহের জন্য ফরম নং ৭৭ পূরণ করিয়া দিতে হইবে। (খ) প্রত্যেক স্লিপে ইস্যুর তারিখ অনুযায়ী ক্রমিক নং দিতে হইবে এবং গহীত বা প্রেরিত ঘটনা মোতাবেক পত্রের রেজিস্টারে যাহা লাল কালি দিয়া অন্তর্ভুক্ত করিতে হইবে। কোন পলাতক…