প্রত্যেক থানায় পি ফরম নং ৭৫-এ সভার কার্যবিবরণীর বহি রাখতে হবে। থানায় পরিদর্শনকারী পুলিশ অফিসার অপরাধ দমন বা উদঘাটনে কোন সুপারিশ বা নির্দেশ বহিতে লিপিবদ্ধ করিবেন। অন্য কোন পুলিশ অফিসার সার্কেল সহকারী বা সুপার বা ইউনিয়ন পরিষদের নিকট হইতে প্রাপ্ত অনুরূপ কোন নির্দেশ বা সুপারিশ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত কার্যবিবরণী বহিতে লিপিবদ্ধ করিবেন। এই ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে তাহা নির্দিষ্ট কলামে উল্লেখ করিতে হইবে। ত্বরিৎ এবং যথাযথ কার্যব্যবস্থা গ্রহণ নিশ্চিত করিবার জন্য উপরস্থ পুলিশ কর্মকর্তাদের উক্ত বহি মাঝে মাঝে পরীক্ষা করা উচিত। 387. Each police-station shall maintain a minute…