(ক) থানার কর্মকর্তা তাঁহার এলাকায় বসবাসকারী রাজসাক্ষীদের একটি তালিকা সংরক্ষণ করিবেন তাহাদের অতীত চরিতসহ এবং তাদের উপর সতর্ক দৃষ্টি রাখিবেন। তাহাদের আচরণ ও জীবনযাপন ধারা সম্পর্কে তিন মাস অন্তর অন্তর একবার তদন্ত করিয়া তাহার রিপোর্ট অতীত চরিতে লিপিবদ্ধ করিতে হইবে। বৎসর শেষে ঐ সকল রিপোর্টের ভিত্তিতে থানা কর্মকর্তা প্রত্যেক রাজসাক্ষী সম্পর্কে সুপারিন্টেন্ডেন্টের নিকট রিপোর্ট করিবেন। (খ) সুপারিন্টেন্ডেন্ট তাহার এলাকার রাজসাক্ষীদের তালিকা এমনভাবে রাখবেন যেন থানা কর্মকর্তাদের পাঠানো বাৎসরিক রিপোর্ট তাহার সহিত সংযুক্ত করা যায়। তিনি যখন থানা পরিদর্শনে যাইবেন তখন তিনি তাহার রেজিস্টার সঙ্গে করিয়া…