থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ যে সকল ব্যক্তির শাস্তি ফৌজদারী কার্যবিধির ৪০১ ধারার অধীন মার্জনা করা হইয়াছে বা সাময়িকভাবে বন্ধ রাখা হইয়াছে তাহাদের তালিকা পি ফরম নং ৭৪-এ সংরক্ষণ করিবেন এবং তাদের ব্যাপারে প্রত্যেক মাসে তদন্ত করিবেন। মুক্ত অপরাধী ব্যক্তি তাহাদের মুক্তির শর্ত পালনে ব্যর্থ হইলে সেই সম্পর্কে তাহারা সুপারিন্টেন্ডেন্টের নিকট রিপোর্ট করিবেন। পরিদর্শনের সময় উক্ত তালিকা পরীক্ষা করিয়া দেখিতে হইবে। ভাষ্য শর্তাধীনে মুক্তিপ্রাপ্ত বন্দীদের তালিকাঃ পুলিশ স্টেশনের অফিসার-ইনচার্জকে কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। অপরাধীর সাজা বা মুক্তিদানের এবং আদালত কত গুরুভার দণ্ড দিলেন…