(ক) ১৮৭৮ সালের অস্ত্র আইনের প্রয়োগ হইতে রেহাইপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা থানার সকল কর্মকর্তাকে দেওয়া হইবে, যেন তাহারা নিশ্চিত হইতে পারেন যে, কোন নির্দিষ্ট ব্যক্তি উক্ত আইনের প্রয়োগ হইতে রেহাইপ্রাপ্ত বা রেহাইপ্রাপ্ত নহেন। (খ) অস্ত্র বহন বা রাখিবার জন্য যে সকল ব্যক্তিকে লাইসেন্স দেওয়া হইয়াছে। তাহাদের তালিকা পি ফরম নং ৭৩-এ প্রত্যেক থানায় রাখতে হবে। তালিকায় তাহাদের নাম অন্তর্ভুক্ত করিতে হইবে গ্রামভিত্তিক এবং ইউনিয়নভিত্তিক ঐ সকল গ্রামের গ্রুপ করিতে হইবে। প্রত্যেক বৎসর লাইসেন্সপ্রাপ্ত লোকদের তালিকায় যে সংযোজন ও পরিবর্তন করা হইয়াছে তাহা অবিলম্বে জেলা ম্যাজিস্ট্রেট থানার ভারপ্রাপ্ত…