(ক) থানা এলাকায় জরিমানা আদায়ের জন্য গৃহীত সকল ওয়ারেন্ট পি ফরম নং ৭২-এর রেজিস্টারে রাখিতে হইবে। অনুরূপ সকল ওয়ারেন্ট ফেরত পাঠাইবার সময় নির্দিষ্ট করিয়া উল্লেখ করিতে হইবে, যা সাধারণতঃ ছয় মাসের অধিক হইবে না। আরোপিত জরিমানা সম্পূর্ণ বা আংশিক আদায় হউক বা না হউক পুলিশের উচিত নির্দিষ্ট সময়ে ওয়ারেন্ট ফেরত পাঠানো। তাহারা তাহাদের নিকট নির্দিষ্ট সময়। অতিক্রান্ত হওয়া ওয়ারেন্ট রাখিবেন না অথবা ওয়ারেন্ট ফেরত পাঠাইবার পর তাদের নিকট কোন নূতন আদেশ না আসিলে তাহারা বাকি ফাইলের অংশবিশেষ বা সম্পূর্ণ অর্থ আদায়ের জন্য অর্থ প্রদানে ব্যর্থ ব্যক্তিদের বাড়িতে যাইবেন। তাহাদের কাজের সপক্ষে কোন ওয়ারেন্ট না…