পার্শ্ববর্তী থানার সীমানা সংলগ্ন গ্রামে বসবাসকারী অপরাধী ও সন্দেহযুক্ত ব্যক্তির তালিকা প্রত্যেক থানায় রাখতে হইবে। পরিদর্শন বা সফরের সময় গেজেটেড অফিসারগণ উক্ত তালিকা দেখিবেন;সীমান্ত সংলগ্ন গ্রামের অপরাধীদের থানার কর্মকর্তাগণ জানেন কি-না সেই ব্যাপারে নিশ্চিত হইবেন এবং দেখিবেন যে প্রতি তিন মাস অন্তর উক্ত তালিকায় সর্বশেষ সংশোধন সংযোজন করা হইয়াছে। ভাষ্য এই প্রবিধানে বলা হইয়াছে যে, প্রত্যেক পুলিশ স্টেশনে সীমান্তের পাশাপাশি গ্রামের দাগী আসামী ও সন্দেহজনক ব্যক্তিদের তালিকা রাখতে হইবে। গেজেটেড অফিসারগণ তদন্তে গেলে তাহারা উক্ত তালিকা দেখিতে পারেন, তাহার ব্যবস্থা রাখিতে হইবে। প্রতি তিন মাস অন্তর…