অধীনস্থ ব্যক্তিরা যাহাতে নিশ্চিতভাবে উপলব্ধি করেন যে, ভাল কাজের জন্য তাহারা যথাযথ স্বীকৃতি পাইতেছেন এবং সকল অসুবিধাজনক পরিস্থিতিতে তাহাদের বক্তব্য সুষ্ঠুভাবে শোনা হইতেছে এবং অবিচল সমর্থনও তাহারা পাইতেছেন, এই সকলের নিশ্চয়তা বিধান সুপারিন্টেন্ডেন্টের লক্ষ্য হওয়া উচিত এবং একই সঙ্গে তাহারা যাহাতে উপলব্ধি করেন যে, কেবলমাত্র সৎ কাজের বিনিময়েই তাহার প্রশংসা অর্জন এবং পদোন্নতি লাভ করা সম্ভব, ইহার নিশ্চয়তা বিধানও সুপারিন্টেন্ডেন্টের লক্ষ্য হওয়া উচিত। তিনি সকল সময় তাহার অফিসারগণের সহিত যোগাযোগ রক্ষা করিবেন। তাহারা যাহাতে তাহার নিকট আসিতে পারেন সেইরূপ ব্যবস্থা থাকা দরকার এবং হেডকোয়ার্টারে…