(ক) চুরি যাওয়া সকল সম্পত্তি, তাহা উদ্ধার হউক বা না হউক এবং পুলিশ জিন্মায় আনিয়াছে এমন সকল সম্পত্তি এবং দ্রব্যাদি পি ফরম নং ৬৮-তে একটি রেজিস্টারে। অন্তর্ভুক্ত করিতে হইবে। অনুরূপ কোন সম্পত্তি থানায় আনা হইলে তাহা থানার মালখানায় রাখতে হবে এবং আদালত বা ম্যাজিস্ট্রেটের নির্দেশ মোতাবেক তাহা হস্তান্তর না করা পর্যন্ত উক্ত মালখানায় রাখিতে হইবে। সংশ্লিষ্ট পক্ষের ক্ষতি এড়াইবার জন্য ফলমূল ইত্যাদির মত দ্রুত খারাপ হইয়া যায় এমন সম্পত্তি অনুমোদন পাওয়া যাইবে আশা করিয়া বিক্রয় করা যাইবে। অনুমোদন যত তাড়াতাড়ি সম্ভব লইতে হইবে এবং বিক্রিত অর্থ কোর্ট অফিসারের নিকট জমা দিতে হবে। (খ) ‘চুরি যাওয়ার…