(ক) রেজিস্টার (পি ফরম নং ৬৬) দুই ভাগে বিভক্ত হইতে হইবে। প্রথম অংশে অন্তর্ভুক্ত করিতে হইবে সকল দণ্ডাজ্ঞাপ্রাপ্ত পলাতক আসামী এবং ফেরার অপরাধীর নাম। তাহারা কোথায় অপরাধ করিয়াছে তাহা দেখিবার প্রয়োজন নাই। তবে তাহাদের বাসস্থান সাধারণভাবে উক্ত থানার সীমানার অন্তর্ভুক্ত হইতে হইবে, যেইখানে রেজিস্টার রাখা হইয়াছে। সুপারিন্টেন্ডেন্টের রেজিস্টারের সহিত উক্ত রেজিস্টারের অন্তর্ভুক্ত একই হইতে হইবে। বৎসরে একবার উক্ত দুই রেজিস্টার মিলাইয়া লইতে হইবে।[ ১১১৮ প্রবিধান দেখুন ] রেজিস্টারের দ্বিতীয় অংশে ফেরার অপরাধী এবং দণ্ডাজ্ঞাপ্রাপ্ত পলাতক আসামীর নাম অন্তর্ভুক্ত করিতে হইবে যাহারা – (i) উক্ত থানার সীমানায়…