(ক) ১৮৬১ সালের পুলিশ আইনের ৪৪ ধারা এবং ফৌজদারী কার্যবিধির ১৫৪ এবং ১৫৫ ধারা মোতাবেক সকল থানায় সাধারণ ডায়েরী রাখিতে হইবে পি ফরম ৬৫এ যথাসময়ে এবং যথাযথভাবে উক্ত ডায়েরী লেখা হইয়াছে কিনা তাহা দেখিবার। দায়িত্ব ভারপ্রাপ্ত কর্মকর্তার একমাত্র বাধাধরা অন্তৰ্ভুক্তি ব্যতীত তিনি সবকিছুই করিবেন। ডায়েরী লিখিতে হইবে কার্বন দিয়া দুই কপিতে প্রত্যেক বহিতে পৃষ্ঠা সংখ্যা থাকিবে ২০০ এবং তাহা যথাযথভাবে নম্বরযুক্ত হইতে হইবে। (খ) থানার পুলিশ কর্মকর্তার গোচরীভুত করা প্রত্যেক ঘটনার কথাই, যেই সময় তাহা থানায় জানান হয় সেই সময়, ডায়েরীতে অন্তর্ভুক্ত করিতে হইবে। ঐদিনে কোন ঘটনার কোন তথ্য পাওয়া না গেলে তাহা…