(ক) সকল প্রকারের নির্দেশ, বৈধ পরোয়ানা এবং অন্যান্য পত্ৰাদি গ্রহণ ও প্রেরণের জন্য ফরম নং ১৬ এবং ১৯-এ দুইটি রেজিস্টার রাখিতে হইবে। সহকারী ইন্সপেক্টর উক্ত রেজিস্টার লিখিবেন, তবে ডাক খোলা, তারিখ লেখা এবং ডাক খুলিবার সময় উপস্থিত থাকিবার দায়িত্ব হইতে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেকে মুক্ত রাখতে পারিবেন না। (খ) গৃহীত পত্রাদি বিষয়বস্তু অনুযায়ী বিভিন্ন ভাগে বিভক্ত করিতে হইবে;যেমন- (i) আদালত ও ম্যাজিস্ট্রেটের নির্দেশ; (ii) বিভাগীয় নির্দেশ; (iii) তদন্ত-স্লিপ; (iv) বিবিধ। (গ) প্রথম অভিযোগ রিপোর্ট, চূড়ান্ত স্মারকলিপি ইত্যাদি-সংক্রান্ত পত্রাদি যাহা অন্যত্র লিপিবদ্ধ করা হইয়াছে তাহা উক্ত রেজিস্টারে…