প্রত্যেক থানায় থানা-সংক্রান্ত জমি ও অট্টালিকার রেকর্ড রক্ষণাবেক্ষণ করিতে হইবে। ইহাতে থাকিবে- (i) সুপারিন্টেন্ডেন্টের অফিসে রক্ষিত রেজিস্টার হইতে জমি ও অট্টালিকার বিবরণের উদ্ধৃতি পি ফরম নং ২৩৯-এ। প্রত্যেক বৎসর মেরামতের জন্য যাহা খরচ হইবে তাহা উক্ত ফরমে লিপিবদ্ধ করিতে হইবে যেন সাব-ডিভিশনাল পুলিশ অফিসার, ইন্সপেক্টর এবং অন্যান্য তদন্তকারী অফিসার বাৎসরিক মেরামতের জন্য মোটামুটি হিসাব তদন্ত করিতে পারেন; (ii) অফিসের দখলে আছে এমন সকল জমির প্রকৃত সাইট প্ল্যানসহ সীমানা ও সীমানা পিলার। ইহা হইতে হইবে সুপারিন্টেন্ডেন্টের অফিসে রক্ষিত প্ল্যানের সঠিক ও সত্যায়িত কপি । টীকাঃ অনুরূপ কোন রেজিস্টার রেলওয়ে…