(ক) ইন্সপেক্টর জেনারেলের পূর্ব-অনুমতি ব্যতীত রেজিস্টার ও ফাইল সংরক্ষণ অথবা পরিশিষ্ট ১২-এ উল্লিখিত রিটার্ন প্রস্তুতকরণের পদ্ধতি পরিবর্তন করা যাইবে না। এবং রেজিস্টার বা ফাইলের সংখ্যা বৃদ্ধি করা যাইবে না। (খ) থানায় ইস্যুকৃত রেজিস্টারের কভারের মধ্যে উক্ত রেজিস্টারে কত পাতা রহিয়াছে তাহা উল্লেখ করিয়া হেড ক্লার্ক সার্টিফিকেট দিবেন। যে রেজিস্টারে পৃষ্ঠার সংখ্যা ছাপা রহিয়াছে সেই রেজিস্টারে সার্টিফিকেট দিবার প্রয়োজন নাই। স্টেশন রেজিস্টারের কোন পৃষ্ঠা ঘেঁড়া যাইবে না। কোন স্টেশন রেজিস্টারে ভুল সংশোধনের প্রয়োজন হইলে ভুল কথাটি এমনভাবে কাটিয়া দিতে হবে যেন তাহা সুস্পষ্টভাবে বুঝা যায় এবং অতঃপর পরে…