(ক) প্রত্যেক থানা ও ফাঁড়িতে (ভাসমান ফাঁড়িসহ) যেই সকল রেজিস্টার ও ফাইল রাখিতে হইবে তাহার তালিকা পরিশিষ্ট ১৩-এ উল্লেখ করা হইয়াছে। (খ) পরবর্তী প্রবিধানসমূহে কতিপয় ফাইল ও রেজিস্টার সম্পর্কে নির্দেশ দেওয়া হইল।এই সকল ফাইল ও রেজিস্টার সম্পর্কে অন্য কোথায়ও আলোচনা করা হয় নাই। REGISTERS AND RECORDS, REPORTS AND RETURNS. 373. (a) A list of registers and files to be maintained at each police-station and outpost (including floating outpost) is given in Appendix XIII. (b) In the following regulations are given instructions regarding certain of the registers and files not dealt with elsewhere.