(ক) কোন পুলিশ অফিসার কোন ডাকাতি, সিধেল চুরি, চুরি বা অন্য কোন অপরাধ তদন্তের সময় নিশ্চিত হইবেন যে, অপরাধ সংঘটনের সময় সংশ্লিষ্ট চৌকিদার তাহার কর্তব্যস্থলে উপস্থিত ছিল কিনা ; যদি উপস্থিত না থাকে তাহা হইলে তাহার অনুপস্থিতির কারণ এবং এই কথা বিশ্বাস করিবার যুক্তি আছে কিনা যে, অপরাধ সংঘটনের ব্যাপারে সে উদ্বিগ্ন ছিল অথবা অপরাধ সংঘটনের বিষয়টি সে উপেক্ষা করিয়াছিলেন। কোন চৌকিদারের ব্যাপারে কর্তব্যে অবহেলা অথবা অপরাধমূলক কাজের সহিত জড়িত বলিয়া সন্দেহ হইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই সম্পর্কে সুপারিন্টেন্ডেন্টের নিকট রিপোর্ট পাঠাইবেন। কোন চৌকিদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য…