(ক) চৌকিদারদের কাজের উপর বিশেষ নজর রাখিবার ব্যাপারে সার্কেল সহকারী সুপারদের উপর সরকারের নির্দেশ রহিয়াছে এবং থানা বা ইউনিয়ন পরিষদ অফিসে চৌকিদারদের প্যারেডে উপস্থিত থাকিবার জন্য তাদের উৎসাহিত করা হইয়াছে। থানায় অনুষ্ঠিত প্যারেডে সার্কেল সহকারী সুপারগণ পুলিশের জন্য প্রয়োজনীয় তথ্য পাইবার সুযোগ পাইবেন এবং চৌকিদারদের নিকট হইতে তথ্য সংগ্ৰহ করিয়া তাহাকে পুলিশ ও ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্টকে সহায়তা করতে পারিবেন। পুলিশ অফিসারদেরও উচিত সার্কেল সহকারী সুপারদের সহায়তা করা এবং কোন বিশেষ তথ্য সংগ্রহ বা কোন চৌকিদার বা চৌকিদারদের কাজের ক্ৰটি সম্পর্কে তাহাদের অবহিত করা। (খ) চৌকিদার ও দফাদারদের নিকট…