(ক) প্যারেড পরিচালনাকারী অফিসার উপস্থিতি রেকর্ড করিবার পর উপস্থিত চৌকিদারদের নিম্নলিখিত বিষয়ে কোন বক্তব্য আছে কিনা তাই তিনি জিজ্ঞাসা করিবেনঃ (i) জন্ম ; (ii )মৃত্যু (iii) মহামারী; (iv)অগ্নি; (v) শস্যের অবস্থা; (vi) গবাদিপশুর রোগ; (vii) টেলিগ্রাফ-এ সংবাদ পাঠাইতে অসুবিধা; (viii) জরিপ পিলার, সরকারী গাছ, পুল ইত্যাদির ক্ষতি; (ix)তাহাদের গ্রামে বিদেশী অপরাধী বা সুইন্ডলার গোত্রের আগমন ; (x) অসৎ চরিত্রের লোকদের প্রতিনিধি; (xi) তাহাদের গ্রামে সন্দেহভাজন ব্যক্তি বা তালিকাভুক্ত অসৎ চরিত্রের লোকের আগমন; (xii) গবাদিপশুকে বিষ প্রয়োগ করে এমন সন্দেহভাজন ব্যক্তি; (xiii) হারানো বা বেওয়ারিশ পশু ; (xiv) কোন…