(ক) চৌকিদারদের প্যারেড অনুষ্ঠানের পদ্ধতির নীতি ইউনিয়ন বোর্ড ও চৌকিদারী ম্যানুয়েলে লিপিবদ্ধ আছে। (খ) চৌকিদারী প্যারেড এমন সময় করা উচিত যেন চৌকিদাররা প্যারেড শেষে সম্ভব হইলে সন্ধ্যার মধ্যে গ্রামে ফিরিয়া যাইতে পারে। ইহা নিশ্চিত করিবার জন্য চৌকিদারদের নিয়মানুবতী হইতে বাধ্য করিতে হইবে। ইহা একই ভাবে প্রয়োজন যে,পুলিশ অফিসারদেরও নিয়মানুবতী হইতে হইবে এবং চৌকিদারদের অকারণে আটক রাখা যাইবে না। (গ) ভারপ্রাপ্ত কর্মকর্তা প্যারেড অনুষ্ঠানের সভাপতিত্ব করিবেন এবং বিশেষ কোন যুক্তিগ্রাহ্য কারণ ব্যতীত এই ক্ষমতা হস্তান্তর করা যাইবে না এবং যুক্তিগ্রাহ্য কাবণের কথা জেনারেল ডায়েরীতে লিপিবদ্ধ করিতে হইবে। (ঘ)…