পুলিশ অফিসারগণকে দফাদার ও চৌকিদারদের ব্যক্তিগত কাজে বা অন্য কোন দৈহিক বা অসম্মানজনক কাজে নিয়োগ করিতে নিষেধ করা হইয়াছে। এই নিষেধাজ্ঞা পালিত হইতেছে কি-না তাহা সুপারিন্টেন্ডেন্টগণ দেখিবেন এবং কোন থানা পরিদর্শনকালে তিনি বিশেষভাবে এই ব্যাপারে তদন্ত করিবেন এবং তাদের বার্ষিক রিপোর্টে তিনি তাহা উল্লেখ করিবেন। ভাষ্য চৌকিদার ও দফাদারের দৈহিক শ্রমঃ সরকারী চাকরির আচরণবিধি অনুযায়ী কোন চৌকিদার বা দফাদারকে দৈহিক শ্ৰমে লাগান যাইবে না। কেহ এই কাজ করিলে তাহা অসদাচরণ বলিয়া গণ্য হইবে। এবিধানে ইহা নিষিদ্ধ করিয়া দেওয়া হইয়াছে যে,কোন পুলিশ অফিসার কোন চৌকিদারকে কায়িক শ্রম বা সম্মানহানিকর কোন কাজে লাগাইতে…