(ক) ইউনিয়ন বোর্ডকে এই মর্মে নির্দেশ দেওয়া হইয়াছে যে,বোর্ডের অধীন চৌকিদাররা যেন কখনই বোর্ডের প্রেসিডেন্টের অনুমতি ব্যতীত বিশেষ জরুরী পরিস্থিতিতে পুলিশ অফিসারের নির্দেশ ব্যতীত নিজেদের বীট ত্যাগ না করে। ইউনিয়নের অধিবাসীদের জীবন ও সম্পত্তি নিরাপত্তার জন্য চৌকিদাররা যেন রাত্রিতে পাহারা দেয় সেই সম্পর্কে নির্দেশ দেওয়া হইয়াছে। এইজন্য নিজের এলাকা হইতে কোন চৌকিদারকে দূরে লইয়া যাওয়া পুলিশ কর্মকর্তার উচিত নহে এবং বিশেষ জরুরী। পরিস্থিতিতে বোর্ড প্রেসিডেন্টের সহিত আলাপ না করিয়া পুলিশ কর্মকর্তা কখনই কোন চৌকিদারকে তাহার নিজ বীট-এর বাহিরে লইয়া যাইবেন না।পরিস্থিতি যদি এমন হয় যে,প্রেসিডেন্টের সহিত…