সরকার বা রেলওয়ে টেলিগ্রাফ অফিস হইতে অনুরূপ সংবাদ প্রেরণের মূল টেলিগ্ৰাম ফরম পাইবার পর সুপারিন্টেন্ডেন্ট অবিলম্বে উক্ত ফরমে উল্লিখিত মূল্যের সার্ভিস স্ট্যাম্প লাগাইয়া সংশ্লিষ্ট টেলিগ্রাফ বা পাোস্টাল বা রেলওয়ে কর্মকর্তার নিকট তাহা আটচল্লিশ ঘণ্টার মধ্যে প্রেরণ করিবেন। কোন সংবাদ-এর ফরমে সুপারিন্টেন্ডেন্ট স্ট্যাম্প লাগাইতে অস্বীকার করিতে পারেন না। তবে তিনি যদি মনে করেন যে, প্রেরিত সংবাদ সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা যাইতে পারে, তাহা হইলে তিনি অবিলম্বে সংশ্লিষ্ট টেলিগ্রাফ কর্মকর্তার নিকট পত্র লিখিয়া বলিতে পারেন যে, প্রেরিত সংবাদে স্ট্যাম্প লাগানো হইয়াছে কিন্তু তাহা তদন্তের জন্য ধরিয়া রাখা…