(ক) প্রত্যেক দফাদার ও চৌকিদার টেলিগ্রাফ অথবা পরবর্তী প্রাপ্য দ্রুততম পদ্ধতি ব্যবহার করিয়া নিকটবর্তী থানায় নিম্নলিখিত ব্যাপারে সংবাদ প্রেরণ করিবেন দাঙ্গার সম্ভাবনা, মারাত্মক অপরাধমূলক কাজ সংঘটনের অভিপ্রায়, সন্দেহযুক্ত চরিত্রের লোকের উপস্থিতি মারাত্মক অপরাধ সংঘটন, যেমন খুন, ডাকাতি, ঔষধের চোরাচালানসহ দাঙ্গা এবং অনুরূপ অপরাধ যাহা অবিলম্বে থানায় রিপোর্ট করা উচিত বলিয়া তাহারা মনে করে ফেরারী আসামীদের পলায়ন বন্ধের জন্য তাহারা স্বাধীনভাবে টেলিগ্রাফ ব্যবহার করিতে পারিবে । (খ) টেলিগ্রাম পাঠাইবার উদ্দেশ্য ত্রিবিধ।প্রথম ক্ষেত্রে,টেলিগ্রাম পাইবার পর তদন্তকারী অফিসার ঘটনাস্থলে পৌছাইবেন যত দ্রুত সম্ভব…