১৯১৯ সালের এাম স্বায়শাসন আইনের ২৩ (১) ধারার অধীনে প্রত্যেক চৌকিদার প্রতিটি অস্বাভাবিক, সন্দেহ যুক্ত অথবা আকস্মিক মৃত্যু এবং আইনের তফসিল ২ এ বর্ণিত যে কোন সংঘটিত অপরাধের তথ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট দিতে বাধ্য এবং যেকোন ধরনের বিরোধ যাহা দাঙ্গা বা সাংখাতিক কলহে কলপ লইতে পারে সেই সম্পর্কে তাহাকে পুলিশকে অবহিত করিতে হইবে। প্ৰথমে চেয়ারম্যানের নিকট সংবাদ দিতে গিয়া থানায় যাইতে তাহার বিলম্ব হলে সে চেয়ারম্যানের নিকট সংবাদ দেওয়ার জন্য অন্য চৌকিদার বা লোককে যোগ করিয়া নিজে সরাসরি থানায় গিয়া সংবাদ প্রদান করিবে। অতি দ্রুত সংবাদ পৌঁছাইবার ক্ষেত্রে কোন চৌকিদার…