(ক) দফাদার ও চৌকিদারের সাধারণ কাজের বিবরণ ১৮৭০ সালের গ্রাম চৌকিদার আইনের ৩৯ এবং ৪০ ধারা, চৌকিদারী ম্যানুয়েলের ৬ ধারার বিধি, ১৯১৯ সালের গ্রাম স্বায়ত্তশাসন আইনের ২৩ ধারা এবং উক্ত আইনের অধীন প্রণীত চৌকিদারী বিধির ৩৬ এবং ৩৮ বিধি এবং ইউনিয়ন পরিষদ ম্যানুয়েলের দ্বিতীয় খণ্ডের (খ) অংশের বিধিতে উল্লেখ করা হইয়াছে।। (খ) ১৯১৯ সালের গ্রাম স্বায়ত্তশাসন আইনের ২৩ (viii) ধারা বা ১৮৭০ সালের গ্রাম চৌকিদারী আইনের ৩৯ (নবম) ধারার অধীন কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সকল চৌকিদারকে কোন ব্যাপক অগ্নি, ঝড় বা বন্যা এবং টেলিগ্রাফ খুঁটি বা তারের কোন ক্ষতি সম্পর্কে অবিলম্বে থানায় রিপোর্ট করিবার নির্দেশ দিবেন। কোন…