(ক) দফাদার ও চৌকিদার সাধারণতঃ গ্রাম পুলিশ হিসাবে পরিচিত। ১৮৭০ সালের গ্রাম চৌকিদারী আইন (১৮৭০ সালের ৬নং আইন) অথবা ১৯১৯ সালের স্বায়ত্তশাসিত সরকার আইন (১৯১৯ সালের ৫নং আইন)-এর অধীন তাহাদের নিয়াগে করা হয়। তাহারা উক্ত দুই আইনের ধারা এবং চৌকিদারী ম্যানুয়েল বা ইউনিয়ন। পরিষদ ম্যানুয়েল, খণ্ড এক এবং দুই-এর বিধির অধীন। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর বা তদূৰ্ব্ব পুলিশ অফিসারকে উক্ত খণ্ডদ্বয়ে উল্লিখিত বিধি সম্পর্কে অবহিত হইতে হয় এবং ইহা তাহাদের জন্য বাধ্যতামূলক। এই পরিচ্ছেদে বর্ণিত প্রবিধানসমূহ ব্যাখ্যা বা উপদেশমূলক এবং ম্যানুয়েল ও আইনে উল্লিখিত বিধির অতিরিক্ত কিছু নহে। (খ) গ্রাম পুলিশের সদস্যরা ১৮৬১…