(ক) ভাসমান ফাঁড়ি ও প্যাট্রোল লঞ্চ ব্যতীতও কতিপয় থানায় প্যাট্রোল নৌকা সরবরাহ করা হয় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিম্নলিখিত কাজে সহায়তা করিবার জন্যঃ (i) অপরাধ দমন বিশেষ করিয়া ঐ ধরনের অপরাধ যেখানে ঘটনাস্থল হইতে যাওয়া-আসার জন্য নৌকা ব্যবহার করা হয় ; (ii) কোন অপরাধ সংঘটনের পর পর্যবেক্ষণকৃত এলাকা হইতে আসা সন্দেহভাজন লোক ও নৌকা পরীক্ষার জন্য তাহাদের থামানো ; (iii) বর্ষাকালে নদীপথের যাতায়াত পর্যবেক্ষণ এবং তাহার নিরাপত্তা বিধান। (খ) উক্ত নৌকাগুলো সুপারিন্টেন্ডেন্টের তত্ত্বাবধানে থাকিয়া এবং শুধুমাত্র প্যাট্রোলের কাজেই তাহা ব্যবহার করা যাবে। (গ) কোন প্যাট্রোল নৌকা কোন কোন এলাকায় ব্যবহার…