(ক) ভাসমান ফাঁড়ি ও প্যাট্রোল লঞ্চ জেলার সুপারিন্ডেন্টের অধীন এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের সাধারণ নিয়ন্ত্রণাধীন। জেলার জলপথ ব্যবহারকারীদের রক্ষণাবেক্ষণ ও নদীপথের অপরাধীদের নিয়ন্ত্রণ ও খুঁজিয়া বাহির করা এবং নদীপথে অপরাধ নিবারণের জন্য চলমান এই বাহিনী গড়িয়া তোলা হইয়াছে,রেঞ্জ ইন্সপেক্টর জেনারেলের সম্মতিক্রমে সুপারিন্টেন্ডেন্ট কোন লঞ্চ বা ভাসমান ফাঁড়ির স্থান পরিবর্তন করিতে পারেন। তবে জেলা অর্ডার বুজে নির্দিষ্ট করিয়া উল্লেখ করিতে হইবে কোন থানার সহিত তাহা সংযুক্ত করা হইয়াছে এবং তাহার এলাকা নির্দিষ্ট করিয়া দিতে হইবে। ফলে ঐ সকল যানবাহনের ব্যাপারে নির্দিষ্ট বিধি পালনে থানার ভারপ্রাপ্ত ও…