(ক) অধীনস্থ পুলিশ বাহিনীতে কঠোরতম নিয়মানুবর্তিতা এবং সম্ভাব্য সবোর্ত্তম শ্রেনীর দক্ষতা বজায় রাখিবার দায়িত্ব সংশ্লিষ্ট রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অধীনস্থ সুপারিন্টেন্ডেন্টদের সহিত ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করিয়া এবং ঘন ঘন পরিদর্শন গিয়া তিনি উহার নিশ্চয়তা বিধান করিবেন। (খ) অধীনস্থ সুপারিন্টেন্ডেন্টদের সহায়তা দান ও নিয়ন্ত্রণের জন্য তিনি প্রস্তুত থাকিবেন এবং অবহেলা, প্রথানুসরণের অভাব অথবা নির্দেশের ব্যতিক্রম দৃষ্টিগোচর হওয়ামাত্রই তিনি দায়িত্ব পালনের সুষ্ঠ পদ্ধতি সম্পর্কে তাহাদিগকে অবহিত করবেন। কিন্তু কোন সুপারিন্টেন্ডেন্ট চাহিলে মতদ্বৈধতার বিষয়টি তিনি ইন্সপেক্টর জেনারেলের গোচরীভূত…