থানা ও টাউন পুলিশকে পোস্ট অফিসের দিকে বিশেষ নজর দিতে হইবে। কোন নির্দিষ্ট গ্রামে পোস্ট অফিস থাকিলে উক্ত গ্রামকে ভিলেজ ক্রাইম নোট বুক-এর তৃতীয় অংশে অন্তর্ভুক্ত করিতে হইবে। রাত্রিতে শহর বা দূরবর্তী এলাকায় প্যাট্রোলে বহির্গত সকল পুলিশ অফিসার অবশ্যই পোস্ট অফিসের পাহারা পরিদর্শন করিবেন এবং পোস্ট অফিস কর্তৃক নিয়োজিত পাহারাদার ঠিকমত কর্তব্য পালন করিতেছে কি-না তাহা দেখিবেন। তাহাদের কর্তব্যে অসতর্কতা বা গাফিলতি দেখা গেলে সুপারিন্টেন্ডেন্টের মাধ্যমে সংশ্লিষ্ট পোস্ট অফিস কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করিতে হইবে। 359. The station and town police shall pay special attention to post offices. A note of the…