(ক) জেলার কোন শহরে রাত্রিতে পাহারা দিতে হইবে তাহা সুপারিন্টেন্ডেন্ট ঠিক করিবেন এবং অনুরূপ প্রত্যেকটি শহরে প্রতিদিন পাহারা দেওয়ার জন্য একজন করিয়া কর্মকর্তাকে নিযুক্ত করা হবে। (খ) সুপারিন্টেন্ডেন্ট নিজেই মাঝে মাঝে অনুরূপ পরিদর্শনে যাইবেন এবং অনুরূপ কাজের জন্য তাহার সহকারী ও ডেপুটি সুপারিন্টেন্ডেন্টগণকে নিযুক্ত করিবেন। (গ) যেই সকল শহরে টাউন ইন্সপেক্টর নাই সেই সকল শহরে পাহারা দেওয়ার জন্য পরিদর্শনে যাইবার নিয়মিত কর্তব্য হইল আর্মড ইন্সপেক্টর এবং সাজের্ন্টের। অনুরূপ অফিসার মাসে বা সপ্তাহে কতবার পরিদর্শনে যাইবেন তাহা সুপারিন্টেন্ডেন্ট জেলা অর্ডার বুকে লিপিবদ্ধ করিবেন। (ঘ) জেলা বা মহকুমা সদর…