(ক) দেশের বিভিন্ন এলাকার স্থানীয় পরিবেশের মধ্যে ব্যাপক পার্থক্য থাকায় শহর পাহারার জন্য সাধারণ পদ্ধতি প্রয়োগ করা সম্ভব নহে। সুপারিন্টেন্ডেন্টগণ তাঁহাদের। জেলা শহরগুলোর জন্য সুবিধামত পদ্ধতি অনুসরণের ব্যবস্থা করিবেন। এইজন্য অনুসরণযোগ্য বিধিসমূহ জেলা অর্ডার বুক-এ সুস্পষ্টভাবে উল্লেখ করিতে হইবে এবং তাহার একটি কপি সংশ্লিষ্ট সকল থানায় প্রেরণ করিতে হইবে। উক্ত বিধিসমূহের একটি কপি মাতৃভাষায় লিখিয়া তাহা প্রত্যেকটি শহর ফাঁড়িতে লটকাইয়া রাখিতে হইবে। (খ) শহর এলাকাকে কয়েকটি বীট-এ বিভক্ত করিতে হইবে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় স্থায়ী ফাঁড়ি প্রতিষ্ঠিত করিতে হইবে। ফলে প্রয়োজনের সময় কোথায়…