(ক) কোন ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁহার ফাঁড়ির ব্যাপারে দায়ী হইলে তিনি বর্তমান থানায় কর্মরত থাকিলে যে দায়িত্ব পালন করিতেন শুধুমাত্র সেই দায়িত্ব পালন করিবেন। তবে শর্ত থাকে যে, তিনি একই পদ্ধতিতে ইন্সপেক্টরের নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব পালন করিবেন। (খ) থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টরগণ তাঁহাদের আওতাধীন সকল ফাঁড়ি মাঝে মাঝে পরিদর্শন করিবেন এবং ঐ সকল ফাঁড়ির ব্যাপারে ও ঐ সকল ফাঁড়িতে কর্মরত অফিসারগণের পরিচালনার ব্যাপারে দায়ী থাকিবেন। ভাষ্য পুলিশ ফাঁড়ির অফিসার-ইন-চার্জের দায়িত্ব কম গুরুত্বপূর্ণ নহে। তিনি ফাঁড়ির অবস্থা সম্পর্কে সম্পূর্ণভাবে দায়ী এবং তিনি প্রধান স্টেশনে থাকিলে যেভাবে…