(ক) যে সকল অসৎ চরিত্র এবং সন্দেহযুক্ত পথিক হোটেল, সরাইখানা এবং লেজিং হাউসে বাস করে এবং গুরুত্বপূর্ণ স্টীমার বা রেলওয়ে স্টেশন, জেলা ও মহকুমা হেডকোয়ার্টার এবং অন্যান্য বাণিজ্যিক কেন্দ্রের জনগণের অর্থ লুট করে তাদের গতিবিধি দমনের ইহা একটি ফলপ্রসূ আইন। অপরাধ উদ্ঘাটন ও দমন এবং হারানো বা সন্দেহযুক্ত ব্যক্তিকে খুজিয়া পাইতে সহায়তা করিবার জন্য এই আইন প্রয়োজনীয়। ১৯৩১ সালের সরাই বিধির অধীনে ভ্রমণকারী ব্যক্তিদের তালিকা রাখা সরাই-কীপারের দায়িত্ব। ইহা ব্যতীত লেখাপড়া জানা ব্যক্তিকে রেজিস্টারে নাম সহি করিতে হইবে এবং অশিক্ষিত ব্যক্তিকে রেজিস্টারে বৃদ্ধাঙ্গুলের ছাপ দিতে হইবে। অশিক্ষিত সরাই-কীপারকে…