বিদেশী এশীয় ভবঘুরে দলকে কোন অবস্থায়ই এক জেলা হইতে অন্য জেলায় যাইবার সময় পুলিশের অধীন নিরীক্ষণে দেওয়া যাইবে না। কোন জেলার ভারপ্রাপ্ত অফিসারের নিকট যখন ইহা প্রতীয়মান হয় যে,অনুরূপ কোন বিদেশীর উপস্থিতি বাঞ্ছনীয় নহে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির অধীন ব্যবস্থা গ্রহণ করা যাইবে না তখন তিনি তাহাদিগকে নিকটবর্তী জেলায় প্রেরণের পরিবর্তে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনার বিবরণ দিয়া একটি রিপোর্ট সরকারের নিকট প্রদান। করিবেন এবং ১৮৬৪ সালের বিদেশী আইন (১৮৬৪ সালের ৩নং আইন)-এর অধীন তাহাদিগকে নির্বাসন দেওয়ার প্রার্থনা জানাইবেন। উক্ত আইনের ২ ধারা মোতাবেক যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হইয়াছে…