(ক) প্রত্যেক দফাদারকে তাহার গ্রামের সীমানার মধ্যে কোন ভ্রমণকারী দলের উপস্থিতি বা আগমন সম্পর্কে কালবিলম্ব না করিয়া তাহার থানায় রিপোর্ট করিতে হইবে। (খ) অনুরূপ তথ্য পাইবার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যক্তিগতভাবে দলের উপস্থিতি স্থানটি পরিদর্শন করিবেন এবং যদি সন্দেহ হয় বা জানা থাকে যে উক্ত দলটি অপরাধী বা অশান্তি সৃষ্টিকারী ও নিপীড়নকারী তাহা হইলে তিনি উক্ত দলকে সাবধানতার সহিত নজরে রাখিবার বিশেষ করিয়া রাত্রিতে নজর রাখিবার ব্যবস্থা কৱিবেন। এই উদ্দেশ্যে যথেষ্টসংখ্যক কনস্টেবল, দফাদার ও চৌকিদারকে তাহাদের কৰ্তব্য সম্পর্কে স্পষ্ট নির্দেশ দিবেন। উক্ত দলটি যদি অপরাধী ও নিপীড়নমূলক বলিয়া। আত না…