যে সকল লোক সাধু উদ্দেশ্যে ব্যবসায়ে নিয়োজিত তাহাদের চলাচলের উপর পুলিশ বাধা সৃষ্টি করিতে পারে না,এই কথা স্পষ্টভাবে মনে রাখতে হইবে।বৈধ ব্যবসায় ব্যতীত যাহারা চুরি বা লুটতরাজের উদ্দেশ্যে ঘুরাফিরা করে তাহাদের হাত হইতে জনগণকে রক্ষার জন্য পুলিশ কেবল প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করিতে পারে। অন্যান্যের মধ্যে যাহারা অপরাধী বলিয়া সন্দেহযুক্ত সেই সমস্ত দলের লোককে সাধারণতঃ বাংলাদেশে দেখিতে পাওয়া যায় এবং তাহারা জনগণের জন্য ভীতিকর ও উৎপাতস্বরূপ। এই সমস্ত দল হইলঃ (i) ডোম (মঘায়া),(ii) কারোয়াল,(iii) ইরানী,(iv) মিনকা তথা মাদারী এবং (v) সানদার্স। 351. It is to be clearly understood that the police cannot…