(ক)সরকারকে জ্ঞাত না করিয়াই নিয়মিত বিষয়ে অথবা পূর্ববতী আদেশ সহজীকরণ বা ব্যাখ্যার উদ্দেশ্যে স্ট্যান্ডিং বা সাধারণ আদেশ জারির ক্ষমতা ইন্সপেক্টর জেনারেলের আছে, কিন্তু লিগ্যাল রিমেমব্রান্সার কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত আইন-সংক্রান্ত বিষয়ে কোন স্ট্যান্ডিং অর্ডার তিনি জারি করিবেন না। অনুরূপ সকল আদেশ ‘পুলিশ আদেশ’ হিসাবে পুলিশ গেজেট প্রকাশ করিতে হইবে এবং তন্মধ্যে কোন বিষয় পুলিশ প্রবিধানের অন্তর্ভুক্ত করিতে হইলে সরকারের অনুমোদন লইতে হইবে। (খ)১৮৬১ সালের পুলিশ আইনের ৫ ধারার অধীনে ইন্সপেক্টর জেনারেলকে সমগ্র বাংলাদেশে একজন ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা দেওয়া আছে, কিন্তু কেবলমাত্র অপরাধ দমন ও…