(ক) বিভিন্ন অপরাধী দলের উপর নিরীক্ষণ করা উচিত। কোন অপরাধী দলের কোন সদস্য যদি অনুপস্থিত থাকে তাহা হইলে উক্ত দলের সদস্যরা যেই সকল থানাধীন এলাকায় থাকে সেই সকল থানায় অবিলম্বে ঘটনা বিবৃত করিয়া তদন্ত-পি পাই। হইবে এবং একই সময়ে অন্য কোন সদস্য অনুপস্থিত ছিল কি-না তাহা জানাইবার। অনুরোধ করিতে হইবে। কোন অপরাধ সংঘটনের সহিত কোন দল জডিত আছে সন্দেহ করা হইলে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। ডাকাতির ঘটনায় তদন্ত-পি পাঠাইতে বিলম্ব হওয়া উচিত নহে। প্রথম তথ্য রেকর্ড করিবার পর তা পাঠাইতে হইবে এবং জেনারেল ডায়েরীতে ঘটনা লিপিবদ্ধ করিয়া উল্লেখ করিতে হইবে। তদন্ত স্লিপের নম্বর ও তারিখ এবং যে থানায় তাহা পাঠানো…