ক) কোন থানার এলাকায় সন্দেহজনক লোক আসিয়াছে এমন তথ্য পাইবার পর উপ থানার প্রাপ্ত কর্মকর্তার কর্তব্য হইল উক্ত লোকটি যে এলাকায় বাস করে সেই এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অসৎ চরিত্র লোকের তালিকা বি’ (পি ফরম নং ৬০) যত কম সময়ে সম্ভব পাঠাইয়া দেওয়া। উক্ত তালিকা প্রাপ্তি স্বীকারের পর্বেই। যদি ঐ লোকটি উক্ত স্থান ত্যাগ করিয়া অন্য কোন থানার এলাকায় যায় তাহা হইলে । তালিকার একটি কপি উক্ত থানায় পাঠাইতে হইবে। (খ) অনুরূপ তালিকা পাইবার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট লোক সম্পর্কে পূর্ণ তথ্য, যদি সে উক্ত থানার অধিবাসী হয়, অবিলম্বে পাঠাইয়া দিবেন। লোকটি যদি উক্ত থানার অধিবাসী না হয়…