ইউনিয়ন পরিষদ, পঞ্চায়েত বা চৌকিদার তাদের গ্রামে সন্দেহযুক্ত আগন্তুক আসিবার সংবাদ পাইলে তাহাদের কর্তব্য হইল উক্ত ব্যক্তির পূর্বপুরুষ বা বাড়ি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা এবং প্রাপ্ত তথ্য যত কম দেরিতে সম্ভব থানায় পৌছাইয়া দেওয়া।তদন্তে যদি দেখা যায় যে আগন্তুক লোকটি অসৎ চরিত্রের তাহা হইলে ৩৪২ প্রবিধানে উল্লিখিত কার্যধারা অনুসরণ করিতে হইবে । ভাষ্য অসৎ চরিত্র ও গ্রামে পুলিশ প্রশাসন বাস্তবায়ন করিতে দায়ী ব্যক্তি সর্বদাই গ্রামে কোন সন্দেহযুক্ত ব্যক্তি প্রবেশ করিলে তাহার খোঁজখবর লইবেন। এই প্রবিধানের উল্লিখিত ব্যক্তিরা সন্দেহযুক্ত ব্যক্তির বাসস্থান কিংবা পূর্ব-পরিচয়াদি সম্পর্কে তাহাকে জিজ্ঞাসাবাদ…