নিরীক্ষণে আছে এমন কোন অসৎ চরিত্রের লোক অনুপস্থিত থাকিলে চৌকিদারের কর্তব্য হইল বিষয়টি সম্পর্কে অবিলম্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করানো এবং অপরাধীর গন্তব্যস্থল কোথায় জানা থাকিলে তাহাও জানানো রাস্তার দূরত্ব যদি পাঁচ মাইলের বেশি না হয় তাহা হইলে চৌকিদারকে ব্যক্তিগতভাবে গিয়া খবর পৌছাইতে হইবে। অন্যান্য ক্ষেত্রে পঞ্চায়েত বা ইউনিয়ন পরিষদ পো্রস্টকার্ডে খবর পাঠাইলেও চলিবে এবং পরবর্তী প্যারেড ডে-তে চৌকিদারকে থানায় গিয়া প্রেরিত তথ্যকে অনুমোদন করিতে হইবে। ছাপান পোস্টকার্ড সরবরাহ করা হবে। কিন্তু পোস্টকার্ড শেষ হইয়া গেলে খামের মধ্যে একটি লিখিত রিপোর্ট লিখিয়া বিয়ারিং পোস্টে পাঠাইতে হইবে।…