(ক) নিরীক্ষণে রহিয়াছে এমন প্রত্যেক ব্যক্তি সম্পর্কে মাঝে মধ্যে তবে এক মাসের কম নহে, স্থানীয়ভাবে তদন্ত করা উচিত। এই ধরনের তদন্ত সাধারণতঃ একজন ইন্সপেক্টর কর্তৃক হওয়া বাঞ্ছনীয় তবে কাজের চাপ বা অন্য কোন কারণে কোন ইন্সপেক্টর পাওয়া না গেলে স্টেশন অফিসার একজন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরকে তদন্তের দায়িত্ব দিতে পারেন। স্টেশন অফিসার কেন একজন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরকে তদন্তের দায়িত্ব দিলেন তার কারণ জেনারেল ডায়েরীতে লিপিবদ্ধ করিবেন। এই ধরনের পরিদর্শনের প্রধান উদ্দেশ্য হইল গ্রামের চৌকিদার যে ব্যক্তিকে নিরীক্ষণে রহিয়াছে। তাহাকে নজরে রাখিয়াছে কি-না এবং তাহার গতিবিধি এবং তাহার বাড়িতে যেই সকল…