(ক)চাকরিরত সকল অফিসার নিজ নিজ এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারগণের সহিত যোগাযোগ রাখিবেন এবং তাঁহাদের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখিতে চেষ্টা করিবেন। বিশেষতঃ তাহাদের জ্ঞান ও অভিজ্ঞতা উপকারে আসিবে বলিয়া মনে হওয়ামাত্র সার্কেল ইন্সপেক্টর বা থানার ভারপ্রাপ্ত অফিসারগণ তাঁহাদের সহযোগিতা চাহিবেন । (খ)অনুরূপ অবসরপ্রাপ্ত অফিসারগণের একটি তালিকা সুপারিন্টেন্ডেন্টের কার্যালয়ে সংরক্ষণ করিতে হইবে এবং পুলিশের কাজে তাঁহাদের আগ্রহ অক্ষুন্নু রাখিবাৱ খাতিরে হেডকোয়ার্টারের বিভিন্ন অনুষ্ঠানে,যেমন— আনুষ্ঠানিক কুচকাওয়াজ,সম্মেলন ইত্যাদিতে তাহাদিগকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাইতে হইবে। ভাষ্য…