অপরাধী সাব্যস্ত হয় নাই এমন ব্যক্তিকে সাধারণভাবে তিন বৎসরের বেশি সময় নিরীক্ষণে রাখা উচিত নহে। কিন্তু কোন বিশেষ কারণে উক্ত সময়ের পরও নিরীক্ষণ করা বাঞ্ছনীয় হইলে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ গ্রহণ করিতে হইবে এবং কি কারণে নিরীক্ষণ করা প্রয়োজনীয় বলিয়া অনুভূত হইয়াছে তাহার বিস্তারিত বিবরণসহ জেলা ম্যাজিস্ট্রেট বা মহকুমা ম্যাজিস্ট্রেট বা একজন সুপারিন্টেন্ডেন্ট যে কার্যবিবরণী তৈয়ার করিবেন তাহার ভিত্তিতে নিরীক্ষণের সময় জেলা ম্যাজিস্ট্রেটের নিকট হইতে এক বৎসরের জন্য নবায়ন করিতে হইবে। জেলা ম্যাজিস্ট্রেটের আদেশসহ উক্ত কার্যবিবরণী তথ্যের রেকর্ড বলিয়া গণ্য হইবে এবং তাহা বৃত্তান্তপত্রে লিপিবদ্ধ করিতে…